
কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ ওই গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিনহাজ। রাত এশার নামাজের পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত মুরগির খামারের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, মিনহাজকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
নিহতের কপালে দুটি ছোট ক্ষতচিহ্ন দেখা গেলেও তা গুরুতর আঘাত বলে মনে হয়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...