
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এবং কামারগ্রাম পাশাপাশি দু’টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রাম সরশুনা ও কামারগ্রাম এর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা ছিলো। উভয়পক্ষ এ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়, এতে হতাহতের ঘটনাও ঘটে। এর জেরে শনিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দুইগ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন, পরে তাদের খুলনা নেয়া হয়।
এছাড়া আহতদের মধ্যে কয়েকজন জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বাকিরা জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় উভয়পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...