
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের মানুষজন নানা কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বেশি, খানাখন্দ এবং যানজটের সৃষ্টি হয় এবং বতুন রাস্তার কাজ ধীরগতিতে চলার কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
নির্মাণ কাজের ধীরগতি,দুর্ঘটনার ঝুঁকি:পুলিশ ও গবেষণা অনুসারে, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম শীর্ষ দুর্ঘটনাপ্রবণ সড়ক।খানা খন্দ ও যানজট: ভারী বৃষ্টিপাতের কারণে সড়কে খানাখন্দ তৈরি হয়, যা প্রায়শই ভয়াবহ যানজটের সৃষ্টি করে।
প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে, যার ফলে যানজট ও দুর্ভোগ বাড়ছে। অনেকেই বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে এবং দ্রুত রাস্তার কাজ শেষ করা উচিত।
এই মহাসড়কে সৃষ্ট দীর্ঘ যানজট হাজার হাজার যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে ফেলেছে। এগুলা ছিল দীর্ঘ পরিকল্পনা সময়ের অকাঙ্ক্ষিত সমস্যা।
নতুন করে এখন যা শুরু হয়েছে তা মানুষের ভোগান্তির শেষ নেই। আকাশ ফাটা রৌদ্র প্রচন্ড গরম তাপ দাহ । ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগর উপজেলায় চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ উপজেলাবাসী।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার থেকে এই অবরোধ কর্মসূচি চলছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ২০ কিলো মিটার এলাকাজুড়ে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। দুর্ভোগে পড়েছেন পরিবহনের যাত্রী ও চালকরা।
স্থানীয়রা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে গত ৩০ জুলাই প্রাথমিক গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
নতুন গেজেটে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন- হরষপুর, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়।
পরে গত ২৪ আগস্ট বিজয়নগরবাসীর অক্ষুণ্নতার পক্ষে আবেদনের আপিল শুনানি হয়। আপিল শুনানির পর হরষপুর ইউনিয়নকে আগের অবস্থায় রেখে বাকি দুটি ইউনিয়ন চান্দুরা, বুধন্তীকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ বিজয়নগর উপজেলাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলরত পরিবহনের যাত্রী ও চালকরা।পরিবহন যাত্রী মাহিম
বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা ধরে মহাসড়কে আটকা পড়ে আমাদের অবস্থা নাজুক। প্রশাসন কী করছে আমরা তা জানি না। সরকারের উচিত জনগণের দুর্ভোগের বিষয় অগ্রাধিকার দিয়ে সমস্যা সমাধান করা। সংসদীয় সীমানা নিয়ে আন্দোলন করবে সেটা মহাসড়কের কেন। কত হাজার হাজার মানুষের কষ্ট হচ্ছে সেটা কি তারা জানে।
পরিবহন যাত্রী ও কলেজশিক্ষক মাহাবুবুর রহমান বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা আছে বলে মনে হচ্ছে না। দুই তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকবে, আর তারা কোনও পদক্ষেপ নেবে না, এটা হতে পারে না।’
ট্রাকচালক আবুল কুদ্দুস বলেন, ‘ঢাকা থেকে পণ্য নিয়ে এসেছি হবিগঞ্জ শিল্পাঞ্চলে যাবো। দুই ঘণ্টার ওপর হয়েছে আটকা পড়ে আছি। জানি না কখন অবরোধ প্রত্যাহার হবে, আর আমরা গন্তব্যে পৌঁছাবো।’বাসচালক রফিকুল মিয়া বলেন, চালক যেমন দুর্ভোগে আছে, তারচেয়ে বেশি দুর্ভোগে আছে যাত্রীরা। এটা দুঃখজনক।
দাবি থাকলে তারা অফিস, আদালত, নির্বাচন কমিশনে গিয়ে করতে পারে। মহাসড়কে অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ কেন?’ তিনি প্রশ্ন রেখে ক্ষোভ প্রকাশ করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘আন্দোলন এবং অবরোধ রোধ করার লক্ষ্যে মহাসড়কে থেকে কাজ করছি। আন্দোলনকারীরা যেন কোনও ধরনের জ্বালাও-পোড়াও না করতে পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।’
উল্লেখ্য, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে বিচ্ছিন্ন দুটি ইউনিয়নের ভোটার সংখ্যা ৬০ হাজার।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...