
সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন-এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে নবীন বরণ ক্যারিয়ার গাইড প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম, নড়াইল জেলা সভাপতি এসএম সালাউদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...