
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ সুপার (রেলওয়ে, সিলেট) মহোদয়ের নির্দেশনায় এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শোভন কুমার নাগের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রেনে চুরি, ছিনতাই, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে। এসময় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা করে পুলিশ হেফাজতে নেয়। একই সঙ্গে দুই আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আল-আমিন (৩৮), শিমুল (১৯),উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে।
পুলিশ জানায়, ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...