লক্ষ্মীছড়িতে আস্থা প্রকল্পের হুইসেল ব্লোয়ার সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়িত আস্থা প্রকল্পের উদ্যোগে হুইসেল ব্লোয়ার সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) “স্থানীয় প্রভাবক্ষম ও সম্ভাব্য সহভাগিদের সাথে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক এ সভায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণরা।

সভায় বিশেষ অতিথি ছিলেন ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা এবং ২নং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা। লক্ষ্মীছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সুবিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান, মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা এবং নাগরিক প্লাটফর্মের সদস্য মোবারক হোসেন।

ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার সঞ্চালনায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় হুইসেল ব্লোয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্নীতি ও অনিয়ম রোধে প্রতিটি সচেতন নাগরিককে হুইসেল ব্লোয়ার হিসেবে এগিয়ে আসতে হবে বলেও মত দেন তারা।

সভায় লক্ষ্মীছড়ি আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের সদস্যসহ স্থানীয় হুইসেল ব্লোয়াররা উপস্থিত ছিলেন।