
খাগড়াছড়ির সাজেকের শিজকছড়ায় চান্দের গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) অবতরণ করে। পরে বিকেল ৩টা ১৫ মিনিটে (১৫১৫ ঘটিকা) মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয়।
মরদেহ আনার পুরো প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। এ সময় নিহতের মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায় এবং খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেডের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।
নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...