
সুলতান, সারিয়াকান্দি (বগুড়া) : বগুড়ার সারিয়াকান্দিতে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. আতিকুর রহমান। তিনি ৪০ তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন।
রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসিল্যান্ড আতিকুর রহমান কে ফুল দিয়ে বরণ করে নেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
জানা গেছে, ২০২৪ সালের ১৩ মে সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক পদোন্নতি জনিত বদলি হয়ে অন্যত্র যাবার পর দীর্ঘদিন যাবৎ সারিয়াকান্দি উপজেলায় শূন্য ছিলো এ পদটি। পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।
ইউএনও তৌহিদুর রহমানের বদলির পর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
উল্লেখ্য, এসিল্যান্ড আতিকুর রহমান এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা ও রাজস্ব মুন্সিখানা শাখা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...