
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-শনিবার(৩০ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল এলো বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে। এ নিয়ে ৫ চালানে মোট ১২৬০ মেট্রিক টন চাল এলো বাংলাদেশে। আমদানিকারকরা বলেন, “দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসার আশা করা হচ্ছে”।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “২১ আগস্ট বৃহস্পতিবার ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, ২৪ আগস্ট রবিবার ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, ২৭ আগস্ট বুধবার দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, ২৮ আগস্ট বৃহস্পতিবার ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন এবং সবশেষে গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এ নিয়ে ৫ চালানে মোট আমদানি হয়েছে ১২৬০ মেট্রিক টন চাল।
উক্ত চাল ছাড়করণের কাজ করছে “ভূঁইয়া এন্টারপ্রাইজ” ও “কাবেরী এন্টারপ্রাইজ” নামের দুইটি সিঅ্যান্ডএফ এজেন্ট। আমদানিকৃত চাল ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, স্থল বন্দর অভ্যন্তরে থাকা সব চাল আজ রবিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক- সাজেদুর রহমান বলেন, ‘চার মাস বন্ধ থাকার পর এবার বেনাপোল স্থল বন্দরে চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরটিতে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে’।
বেনাপোল বন্দরের পরিচালক- শামীম হোসেন বলেন, ‘আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ ছিল। বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার চাল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে’।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...