কমলগঞ্জে ধানখেত থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা কমলগঞ্জ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকার একটি ধানখেত থেকে ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন ১০ কেজি। পরে সেটিকে উদ্ধার করে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে ক্লিনিকে নেওয়া হয়েছে।

সাপটি আঘাতপ্রাপ্ত থাকায় অবমুক্ত করা হয়নি। রোববার (৩১আগস্ট) দুপুরে সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন।

চঞ্চল গোয়ালা জানান, দুপুরের দিকে স্থানীয়রা ফোন দিয়ে জানান ধান কাটতে গেলে একটি অজগর তারা দেখতে পান। তিনি সেখানে গিয়ে দেখেন সাপটির শরীরে আঘাত রয়েছে। স্থানীরা সাপটিকে কাচিঁ দিয়ে আঘাত করে। আমি সেখান থেকে অজগরটিকে উদ্ধার করে প্রথমে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নেওয়া হয়।

কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসা চলছে। সুস্থ হলে সেটিকে উদ্যানে অবমুক্ত করা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক অজগর উদ্ধারের কথা স্বীকার করে বলেন সাপটি কিছুটা আঘাত প্রাপ্ত। সুস্থ করে নিরাপদে অবমুক্ত করা হবে।