
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাইকগাছা পৌর বিএনপির ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সরদার মহর আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুল ইসলাম।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির প্রতিটি কর্মীকে সংগঠিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি দলের কর্মীদের সামাজিক দায়িত্ববোধও তুলে ধরে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...