
খুলনার পাইকগাছায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আসামির নাম বাবলু সরদার ওরফে বাবু (পিতা মৃত গোলাপ সরদার)। তিনি সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি (মামলা নং-সিআর ১৯৫/২০)।
পাইকগাছা থানা সূত্রে জানা যায়, ওসি মোঃ রিয়াদ মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় এসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাবলু সরদারকে তার বাড়ি থেকে আটক করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, আটক সাজাপ্রাপ্ত আসামিকে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক