
আমিনুল ইসলাম আহাদঃ সরকারি গেজেটে ব্রাহ্মণবাড়িয়ার সদর বিজয়নগর ৩ আসনের সীমানা বণ্টনে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে সরাইল আশুগঞ্জ ২ আসনে যুক্ত করার প্রতিবাদে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে বিজয়নগর উপজেলার জনগণ।
এ দুটি ইউনিয়নকে বিজয়নগর আসনে পুনর্বহাল রাখার দাবিতে শনিবার (৭ই সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে সকাল থেকেই ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির সীমা ছাড়িয়ে যায়। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
অবরোধে অংশ নেয়া চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারের ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করেন, হঠাৎ করে সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে কোনো গণশুনানি বা জনগণের মতামত ছাড়া। এতে জনগণ ক্ষুব্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন,“চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে সরাইল আসনে যুক্ত করার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেয়া হবে না। জনগণ যেটি চায় সেটিই হতে হবে। বিজয়নগরের সঙ্গে এই দুটি ইউনিয়ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে উতপ্রোতভাবে যুক্ত রয়েছে।
আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই গেজেট বাতিল করে পুনরায় বিজয়নগরে দুটি ইউনিয়নকে যুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লাগাতার অবরোধ চলবে।”
অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। ট্রাকে থাকা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। যাত্রীরা বলেন, হঠাৎ করে সড়ক অবরোধের কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন।
খাটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিজয়নগর থানা পুলিশ ও হাইওয়ে থানা এক যোগে কাজ করছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে এবং জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কেও অবরোধের ডাক দেয়া হতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...