
শফিকুল ইসলাম, জবিঃ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) কর্তৃক আয়োজিত জাতীয় ইনভাইটেশনাল টুর্নামেন্টে ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটি।
আজ ৬ সেপ্টেম্বর (শনিবার) বিইউবিটি কর্তৃক জাতীয় ইনভাইটেশনাল টুর্নামেন্টে জবির ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটি বিভিন্ন টিমকে পরাজিতে করে মুখোমুখি হচ্ছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাথে।
জবির ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটি থেকে অংশগ্রহণ করেন মারজানা আক্তার ইলমা, শেখ তাসলিমা জাহান মুন এবং রোকসানা মিতু।
এই বিষয়ে ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহরা ইমু বলেন,”আমাদের হল ক্লাব প্রতিষ্ঠা হচ্ছে একবছর হতে যাচ্ছে। আমি মনে করি বিতার্কিকরা শুধু মাত্র বির্তকই করে না! বরং এই প্লাটফর্ম তাদের শিখায় কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়? আপনারা দেখে থাকবেন জুলাই আন্দোলন এ নেতৃত্ব দেওয়া মানুষগুলো বেশিরভাগ এই প্লাটফর্মের।
শত প্রতিবন্ধকতার মাঝেও হল প্রভোষ্ট আঞ্জুমান আরা উর্মি ম্যাম আমাদের কে অনেক সহযোগিতা করেছেন, এবং ট্রেজারার ম্যাম আমাদের উৎসাহ দিয়ে আসছে সাথে আমাদের বিতার্কিক দের অক্লান্ত প্রাকটিস এবং ডেডিকেশনের ফলে আজকে হল ডিবেটিং সোসাইটি ফাইনালে পৌঁছেছে। টিম এফএইচডিএস কে অভিনন্দন এবং শুভকামনা।
আমি আশা করি ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটি তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি শারমিন সুলতানা নিশি আপু এবং সাধারণ সম্পাদক নাইমা আক্তার রিতা আপু এবং সংস্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
উল্লেখ্য জবির ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটির টিমকে হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা উর্মি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক