
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫-পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আলোকিত সূর্যকান্দি।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার কালিকচ্ছ ভাই ভাই সুপার মার্কেটের কমিউনিটি সেন্টারে তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজন করেন আমেনা খায়ের (এ কে) ফাউন্ডেশন। এতে প্রায় ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মোশারফ হোসাইন বলেন, সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না।
মেধাবীরাই জাতির প্রেরণার উৎস।সভাপতির বক্তব্যে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন, মেধাবীদের উৎসাহিত করতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন করা হয়েছে। ছাত্রদের কৃতিত্বের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও আদর্শিক দিক থেকেও শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। এ সময় এডভোকেট মোবারক হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন – আলোকিত সূর্যকান্দির আহবায়ক ডাক্তার মো,আব্দুর রাকিব, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার।
কালীকচ্ছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,রফিকুল ইসলাম মানিক।সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো,তাসলিম উদ্দিন, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, সহকারী শিক্ষক মো, হাদিস মিয়া, মোহাম্মদ আইয়ুব খান সহঅনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...