
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে “নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ কর, এখনই” প্রতিপাদ্যে এবং “আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন” শ্লোগানে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এ আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতির ওয়াই-মুভস প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, “বাল্যবিবাহ কিশোরীদের স্বপ্নকে থামিয়ে দেয়। সমাজ পরিবর্তনে কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
“বাল্যবিবাহকে না বলুন” স্লোগানে আয়োজিত প্রীতি ম্যাচে নবম ও দশম শ্রেণির কিশোরীরা অংশ নেয়। খেলায় প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে একটি করে গোল দিয়ে নবম শ্রেণির দল দশম শ্রেণিকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আয়োজনে কারিগরি সহায়তা দেয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়ন করে সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা (Sweden Sverige)।
এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেরাছড়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. বিশ্ব জ্যোতি চাকমা।
জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এছাড়া পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...