
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সরাইল উপজেলা শিক্ষা অফিসের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌসাদ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. শারমিন আক্তার, শাহবাজপুর বহুমূহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা ইপিআই টেকনিশিয়ান আলামিন সহ স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশীদার, সরকারি কর্মকর্তা, সাংবাদিক বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক, শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার বিশেষ গুরুত্ব নিয়ে কাজ করছে। আমাদের দেশের বাস্তবতায় এখনো পানি-বাহিত রোগের মধ্যে টাইফয়েড অন্যতম। এজন্যই এ টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও জরুরি।
টিকাদান কর্মসূচির প্রথম ১০ দিন স্কুলভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন স্কুলে না যাওয়া শিশুদের ইপিআই সেন্টারে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সহযোগিতায় এবার সরাইলে শতভাগ শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা সম্ভব হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষক রফিক মিয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...