
মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অসমর্থিত পকেট কমিটি বাতিলের দাবিতে মানিকগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
০৩আগস্ট ২০২৫ ইং রবিবার দুপুর ৩টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহবায়ক পকেট কমিটি অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে, মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
প্রতিবাদ সভা থেকে বীর মুক্তিযোদ্ধারা বলেন যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের পকেট কমিটি বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে। গত ৩১শে জুলাই হইতে মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা মান্নান গং সংসদের পকেট কমিটি বাতিলের জন্য আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা করে।
৩১ শে জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে মান্নান গং
অসমর্থিত প্যাকেট কমিটির বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে ঘোষণা করা হয় ২ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে প্রতিবাদ লিপি, এবং ঢাকা প্রেসক্লাবের মানববন্ধন, ৩ আগস্ট ২০২৫ ইং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য
রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সহ আরো অনেকে। বক্তারা বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অসমর্থিত পকেট কমিটি মান্নান গং কে অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনতিবিলম্বে মান্নান গং কমিটি বিলুপ্ত ঘোষণা করে স্বচ্ছ, নিরপেক্ষ , গ্রহণযোগ্য বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাজেদ, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক,বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম খানসহ আরও অনেকে।
বীর মুক্তিযোদ্ধারা, মানববন্ধনে, এক বাক্যে ঘোষণা দেন যতক্ষণ পর্যন্ত মানিকগঞ্জের প্যাকেট সংসদ কমিটি বাতিল ঘোষণা না করবে ততদিন পর্যন্ত আমরা আমাদের মানববন্ধন ,সমাবেশ, মিটিং মিছিল ,অব্যাহত থাকবে,মানিকগঞ্জের সংসদের পকেট কমিটি অনতিবিলম্বে বাতিল করা না হইলে মানিকগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধারা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...