• দেশজুড়ে প্রধান সংবাদ
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পার্বত্য জেলা পরিষদের অনুদান পেলেন মেধাবী শিক্ষার্থী মনজ্যোতি ত্রিপুরা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পার্বত্য জেলা পরিষদের অনুদান পেলেন মেধাবী শিক্ষার্থী মনজ্যোতি ত্রিপুরা

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ , ৩ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থী মনজ্যোতি ত্রিপুরাকে ভর্তির সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

আজ রবিবার (৩ আগস্ট) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা তাঁর হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন। চেক প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ বরণ ত্রিপুরাও উপস্থিত ছিলেন।

মনজ্যোতি ত্রিপুরা গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের সুবলচন্দ্র পাড়া এলাকার দরিদ্র দিনমজুর চাকপে ত্রিপুরার ছেলে। তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান।

কিন্তু আর্থিক সঙ্কটের কারণে ভর্তি ফি প্রদান করতে না পারায় তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিকট এককালীন অনুদানের আবেদন করেন।

পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করতে এ ধরনের সহায়তা নিয়মিত প্রদান করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।