
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে বলে মন্তব্য করেছেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। বৃহস্পতিবার(২৮ আগস্ট) বিকালে সরাইল উপজেলা মিনি স্টেডিয়াম কুট্রা পাড়া মাঠ প্রাঙ্গণে।
সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইউএনও বলেন,“শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলা অপরিহার্য। পড়াশোনা যেমন মেধা বিকাশে সহায়তা করে, তেমনি খেলাধুলা শরীরকে রাখে সুস্থ ও সবল।” খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে ছাত্রসমাজ ও যুবসমাজকে সহায়তা করে।
তিনি বলেন,মাদকমুক্ত -মানবিক সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অনেক।মাদকের কবল থেকে সুস্থ ধারায় আমাদের যুবসমাজকে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই।পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্থ থাকতে এর কোনো বিকল্প নেই বলেন, ইউএনও মো. মোশারফ হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শারমিন বেগম,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন, সরাইল ফুটবল একাডেমির সভাপতি এস এম ফরিদ,ডা.জোহেব আল হোসনাইন।
সরাইল উপজেলা রিপোর্ট ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনসহ এলাকার মুরুব্বি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বিদেশি খেলোয়াড় ও হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলার রেফারির দায়িত্ব পালন করেন, মো. মাসুম বিল্লাহ খন্দকার।
সহকারি রেফারি ছিলেন,মো.শফিক ও মতিন মাস্টার। খেলাটির আয়োজন করেন কুট্টাপাড়া লায়ন্স ক্লাব। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সরাইল ফুটবল একাডেমী ও টুন্টা ফুটবল একাডেমী। খেলার ভাষ্যকার ছিলেন সুমেল
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...