বেনাপোলে পৃথক দু’টি মামলার ০৩ আসামী গ্রেফতার

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-২৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী হাবিবুর রহমান(২৮) এবং বেনাপোলের টিকটকার সুরভী নামের একজনকে মারধরে গুরুতর জখম করায় আসামী ইসমত আরা(৩৬) এবং আসামী মারিয়া(১৯) কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,গোপণ সংবাদের ভিত্তিতে অত্র থানার এএসআই(নিঃ) এসএম আইয়ুব আলী সংগীয় পুলিশের একটি আভিযানিক দল অদ্য ২৬ আগষ্ট বেলা ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ জনৈক রুহুল আমিন এর অটো রাইচ মিলের পার্শ্ববর্তী গলি হতে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মো. হাবিবুর রহমান কে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৬,৯০০/-টাকা।

অপরদিকে,পৃথক অপর একটি ঘটনায় টিকটকার মোছা. সুরভী খাতুন (২১), স্বামীঃ দ্বীন মোহাম্মাদ, সাং-উত্তর কাগজপুকুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে মারধর করে গুরুতর জখম করার ঘটনায় তার জা(ইসমত আরা) এবং জা এর মেয়ে(মারিয়া)’ কে গ্রেফতার করে পুলিশ।

মাদক মামলার আসামীর নাম ও ঠিকানাঃ-
১। নামঃ- মো. হাবিবুর রহমান (২৮),
পিতা-মোঃ আজিজুর রহমান,
সাং-বড় আচঁড়া,থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর

নিয়মিত মামলার আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। নাম-মারিয়া (১৯),
স্বামীঃ শাহিন,পিতা-মো. বাবলুর রহমান,
সাং-শিকড়ী,থানা-বেনাপোল পোর্ট,
জেলা-যশোর,
২। ইসমতারা (৩৬),
স্বামীঃ মো. বাবলুর রহমান,
সাং-উত্তর কাগজপুকুর,
থানা-বেনাপোল পোর্ট,
জেলা-যশোর।

ইয়াবা উদ্ধার এবং আসামী গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি)মো.রাসেল মিয়া জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক পাচার,চোরাচালান রোধ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারী জোরদার রাখা হয়েছে।

এরই ধারাবাহিকতায় পৃথক দু’টি অভিযানে ইয়াবা উদ্ধার সহ ০১ জন এবং মারধরের ঘটনায় অপর দুই নারী আসামী’কে গ্রেফতার করা হয়েছে।

আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।