
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে চার দিন আগে নিখোঁজ হওয়া মাইমুনা (১৩) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয় স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা।
এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
চার দিন পর মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মাইমুনার কাকা আলী হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে কচুরিপানার নিচে ভেসে থাকা লাশ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে লাশটি মাইমুনার বলে শনাক্ত করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, “মৃত্যুটি দুর্ঘটনা নাকি হত্যা— তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে যদি এটি হত্যাকাণ্ড হয়, তাহলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মাইমুনার কাকা শুক্কুর আলী বলেন, “আমাদের কারও বিরুদ্ধে আপাতত অভিযোগ নেই। ময়নাতদন্ত শেষে আসল ঘটনা প্রকাশ পাবে বলে আমরা আশা করছি।”
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...