সরাইল কালিকচ্ছ আকাশী বিলে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ , ২৭ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলের কালিকচ্ছ আকাশী বিলে ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সরাইলে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় কালিকচ্ছের(ধরন্তি) আকাশী বিলে ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে। আজ মঙ্গলবার(২৬ আগস্ট) সকাল ১০টার দিকে কালিকচ্ছ আকাশী বিলে ও উপজেলা পরিষদ পুকুরে ৭’শত’৫৭ কেজি রুই জাতীয় পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন,সবাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন।

সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা মৎস্য অফিসের মো. মনিরুল ইসলাম। অফিস কম্পিউটার মো. জসিম উদ্দিন, মো. কায়সার আহমেদ প্রমুখ।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় কালিকচ্ছ আকাশী বিলে উন্মুক্ত জলাশয় ও উপজেলা পরিষদ পুকুরে ৭শ’৫৭ কেজি রুই জাতীয় ও দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে।