নালিতাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানা গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃশেরপুরের নালিতাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৫ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পৌর শহরের কাচারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গতবছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই নালিতাবাড়ী শহরের বাসস্ট্যান্ডে কয়েকটি বাস অগ্নিসংযোগ করে পোড়ানো হয়। সেই বাস পোড়ানোর মামলায় মহিউদ্দিন রানাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।