
নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে মোজাম্মেল মিয়া (২৩) নামে এক কাপড়ের দোকানদারকে কুপয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুর ইউনিয়নে ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যা কা-ের ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল রায়পুরার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকান রয়েছে তার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাড়িয়ে অবস্থান করছিলেন, সে সময়ে কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে ঘাড়ে কুপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানতে চাইলে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...