
গাজীপুর সিটি কর্পোরেশনের নগপাড়া ও তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ টি অবৈধ আবাসিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এর নেতৃত্বে তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের নগপাড়া ও তেলিপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৭০ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...