কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , ১ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৫ টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, পূজা উদযাপন পরিষদের নেতা সজল শীল প্রমুখ।

মন্তব্য লিখুন

আরও খবর