
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামের বাউন পাড়দিয়া শাপলা বিলে নৌকা ডুবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দিকে বন্দে আলী হাজীর বাড়ির পেছনের বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে মাহিন(১৬) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজীদ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বন্ধু মিলে জেলার মাওনা এলাকা থেকে শাপলা ফুল তুলতে ও বিল এলাকায় ঘুরতে এসে একটি ছোট নৌকা ভাড়া করে বিলে নামেন। এক পর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায়। এতে মাহিন ও বায়েজিদ পানিতে পড়ে যান এবং তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিলে থাকা স্থানীয় মহিলারা চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার কাজে অংশ নেন। প্রথমে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজনের লাশ প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার এসআই জাহিদ হাসান বলেন, “নিহত মাহিনের লাশ আমরা উদ্ধার করেছি। বাকি তদন্ত চলছে।” কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী জানান, ঘটনাস্থল থেকে বায়েজিদের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসা এক যুবকের আগেই মৃত্যু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক