
ভোর থেকেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার (১৩ আগস্ট) সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান।
পোস্টে তিনি জানান, ঢাকা শহরের ওপরে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে। ঢাকা শহরসহ এর চার পাশের সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল থেকে দুপুর ১২টার মধ্যে। ঢাকা শহরের উপর বৃষ্টি ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সব জেলার ওপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে।
সিলেট বিভাগের মৌলভীবাজের ও হবিগঞ্জ জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে। সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।
অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের সব জেলার (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাক্ষণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর) জেলার ওপরে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী