
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ইসলামুল হকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে ইউনিয়ন ভূমি অফিসের সামনে তিনআনী টেংরাখালী মোড়ে এলাকার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাসুদ পারভেজ, মিলন মিয়া, হারুন অর রশিদ, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুনসহ ভুক্তভোগী স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ ভেবেছিল প্রশাসন ঘুষ ও দুর্নীতিমুক্ত হবে।
কিন্তু এখনো বিভিন্ন স্তরের অসাধু কর্মকর্তা ও তাদের দোসররা ঘুষ-দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে। এরই একটি উদাহরণ ইসলামুল হক, যিনি ভূমি অফিসে সরাসরি কিংবা তার মনোনীত দালাল এরশাদ ও লিটন আমীনের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ আদায় করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...