
জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে আজ (২৫ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হলো “মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশন”-এর আয়োজনে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে ১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদ ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিংবডির সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য শফিকুল ইসলাম এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মানছুরা আক্তার।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সিনিয়র শিক্ষক মো. আরমান আলী, সৈয়দা সুলতানা নূরুন্নাহার, জাহিদুল ইসলাম জিহাদ ও নাসরিন আক্তার প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হওয়া। মেধাকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে অবদান রাখতে হবে।” তারা আরও বলেন, মা-বাবা ও শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা উচিত।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার মানোন্নয়নে “মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশন”-এর এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...