
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও ‘হোপ’-এর উদ্যোগে রবিবার (১০ আগস্ট) একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “উন্নত সমাজ গঠনে সবুজ উদ্যোগ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন হোপের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি আবু কাওছার এবং উপ-পরিচালক মো. নিয়াজ উদ্দিন।
নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বলেন, “আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং জনগণের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিয়ে একটি সবুজ ও টেকসই সমাজ গঠন করা।” তিনি জানান, কর্মসূচির আওতায় এলাকায় ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে অতিথিরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই হোপ আত্ম-সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...