
অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার ভ্রাম্যমান আদালত একটি সিগারেট কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া একই এলাকার বিভিন্ন বাসা বাড়ির ১৫০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ জরিমানা করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব এলাকায় রোববার সকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারগো টোবাকে লিমিটেড নামক একটি সিগারেট তৈরি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়।
উক্ত কারখানা কর্তৃপক্ষ চতরবাজার- রাজেন্দ্রপুর সড়কের পাশ থেকে তিতাসের প্রধান লাইন থেকে ২ ইঞ্চি পাইপ সংযোগ দিয়ে কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। এ সময় লাইনটি বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার কর্মকর্তা আবু নাজির মো: আশরাফকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, ইতিপূর্বেও কারখানাটি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জরিমানা করা হয়েছিল। অন্যদিকে একই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৫০ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...