
“শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক প্রযুক্তি জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে”— মন্তব্য করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে শহরের কাউতলীতে আই ইউ ইসলামিক ইনস্টিটিউট আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা এবং সাধারণ ও ইসলামি শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন, “আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হোক সৎ, দায়িত্বশীল এবং বিশ্বমানের প্রতিযোগিতায় যোগ্য। এজন্য সাধারণ শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয় অপরিহার্য।”
সভায় সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, এডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমান, ইন্সটিটিউটের প্রশাসক অধ্যক্ষ মোঃ শামসুজ্জামান আশরাফী, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, বরং জীবন ও সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
সভা শেষে কৃতি শিক্ষার্থীদের নম্বরপত্র ও উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...