
সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে বগুড়ার সারিয়াকান্দিতে দুইটি দই-মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকায় অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় খাবার অনুপযোগী মিষ্টি মজুদ ও বিক্রির দায়ে একতা দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক কে ১০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তীতে সচেতন হওয়ার হুঁশিয়ারি ও নষ্ট দই-মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
একই দিনে জনতা দই ঘর এর দোকানিকে মূল্য তালিকা, পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
সংশোধন হওয়ার সুযোগ দিয়ে পরবর্তীতে আরো কঠিন সাজার হুঁশিয়ারিও দেন এই কর্মকর্তা। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে বিভিন্ন খাদ্য ব্যবস্থাপনার উপর অভিযান পরিচালনা করা হয়েছে।
সারিয়াকান্দি বিভিন্ন দই-মিষ্টির কারখানা, দোকান সহ হোটেল এবং কয়েকটা ফলের দোকান মনিটরিং করা হয়েছে। পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং নষ্ট মিষ্টি ভালো মিষ্টির সাথে বিক্রির অপরাধে দুটি দোকানে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক