প্রেসক্লাব পীরগাছা নবগঠিত কার্যকরি কমিটির শপথ সভা অনুষ্ঠান

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃজমিরউদ্দিন,পীরগাছা(রংপুর): রংপুরেরপীরগাছা উপজেলায় প্রেসক্লাব,পীরগাছা নবগঠিতকার্যকরি কমিটির শপথ সভা অনুষ্ঠান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে শপথ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন , ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সি।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো:রাসেল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু,পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও ক্লাবের উপদেষ্টা মোত্তালেব হোসাইন,পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা মোস্তাফিজার রহমান রেজা, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর এবং ক্লাবের উপদেষ্টা বজলুর রশিদ মুকুল, ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আলতাব হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল,৯নং কান্দি ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান নুর আলম মিয়া,৮নং কৈকুড়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রভাষক আহম্মদ হোসেন ও প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সাংবাদিকতার মান অক্ষুন্ন রেখে কাজ করতে হবে। পেশাদারিত্ব সাংবাদিকতাই হচ্ছে আসল সাংবাদিকতা। সমাজের সকল ন্যায়-অন্যায়, সমস্যা-সম্ভাবনা তুলে ধরাই সাংবাদিকদের কাজ। আমরা চাই আপনাদের কাজের মাধ্যমেই সবকিছু পরিষ্কার হবে।