
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ :মৌলভীবাজার জেলার কমলগঞ্জে বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলকে প্রাথমিক বৃত্তির সুযোগ দানের দাবিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সোয়েব আহমদ, আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা সিনহা,কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ সভাপতি কমলগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাসুক আলী।
বক্তারা বলেন, সরকারি সকল নিয়ম মেনে সরকারি পাঠ্য পুস্তকককে প্রাধান্য দিয়ে সকল কেজি স্কুলে পাঠদান করা হয়। বিগত বছরগুলোতেও বেসরকারি বিদ্যালয় ও কেজি স্কুল প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এ বছর থেকে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুর সরকারি প্রজ্ঞাপণ জারি হলে বে- সরাসরি বিদ্যালয় ও কেজি স্কুলগুলো এ বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে।
বক্তারা মনে করেন একটি মহল ইচ্ছে করেই বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এ কাজ করেছে। তারা দাবি করেন অবিলম্বে নতুন সংশোধনী প্রজ্ঞাপণ জারি করে সকল বে- সরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলকে প্রাথমিক বৃত্তির সুযোগ করে দেওয়া। অন্যতায় সকল বে- সরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল বড় ধরণের আন্দোলন শুরু করবে।
মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবরে লেখা একটি স্মারকলিপি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের কাছে প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...