
জামাল হোসেন পান্না নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): “শব্দ বদলাও, শক্তি বেড়ে যাবে”—এই স্লোগানকে ধারণ করে নবীনগরে মোড়ক উন্মোচন করা হলো লেখক ও সমাজকর্মী মোহাম্মদ হোসেন শান্তি’র অনুপ্রেরণামূলক গ্রন্থ ‘অলরাউন্ডার’এর।
গতকাল সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় আয়েশা আমজাদ টাওয়ারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। সভাপতিত্ব করেন সার্বজনীন ট্রাস্টের পরিচালক ও লেখক ফোরামের সাধারণ সম্পাদক মো. আবু কাওছার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শাহীনুর ইসলাম, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, সিনিয়র শিক্ষক (অব.) আবু কামাল খন্দকার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, হোপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল, সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী, আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, শাহনুর খান আলমগীর, সঞ্জয় সাহা, শাহিন রেজা টিটু, এস এ রুবেল, আনোয়ার হোসেন, স্বপন মিয়া, সাবেক কাউন্সিলর আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইফুল ইসলাম, সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, মানিক বিশ্বাস, মহসিন খান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেখক এম এইচ শান্তি তাঁর বক্তব্যে বলেন, “শব্দের মধ্যে আছে অসীম শক্তি। মানুষকে বদলে দিতে পারে একটি ইতিবাচক শব্দ। আমি চাই এই বই মানুষকে আশাবাদী করে তুলুক, উদ্বুদ্ধ করুক।”
এ অনুষ্ঠানে মানবিক এক নজির স্থাপন করে সার্বজনীন গ্রুপের পক্ষ থেকে একটি এতিম মেয়ের সম্পূর্ণ ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করা হয়। মেয়েটির জীবনের গল্প শোনে অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি।
মাত্র ছয় মাস বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ, উভয়ের অন্যত্র বিয়ে—এরপর থেকে কেউ ফিরে তাকাননি মেয়েটির দিকে। নানা ঘুরে বেড়ানো শেষে নানির আশ্রয়ে বড় হওয়া মেয়েটি বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে এসএসসি পাস করে এবং বর্তমানে কলেজে অধ্যয়নরত।
প্রতিদিন ৫ কিলোমিটার হেঁটে নবীনগর কলেজে আসে সে। নানিও মারা গেছেন অনেক আগে। তখন থেকে নবীপুর গ্রামের এক দয়ালু মানুষ তাকে আশ্রয় দেন। শৈশবে স্বপ্ন, আনন্দ কিংবা নিরাপত্তার কোনো ছায়া তার ভাগ্যে জোটেনি। এই দুঃখভরা জীবনে প্রথমবারের মতো কেউ তার পাশে দাঁড়াল।
এম এইচ শান্তি’র ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান কেক কাটার মধ্য দিয়ে সম্পন্ন হয়। শেষে লেখক নিজে ও বাউল শিল্পী অজয় মুখার্জি সংগীত পরিবেশন করেন। বক্তারা ‘অলরাউন্ডার’ বইটিকে সমাজে ইতিবাচক পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...