সারিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ , ১ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

সুলতান,সারিয়াকান্দি, বগুড়াঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ৩য় দিনে সারিয়াকান্দিতে তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।

মঙ্গলবার (১লা জুলাই) বেলা ১১টায় তিনি প্রথমে সারিয়াকান্দি ফাযিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান। এরপর তিনি সারিয়াকান্দি কলেজ এবং সারিয়াকান্দি সরকারি মহিল কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিব সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।