জামাইয়ের বাড়ি থেকে ফেরা হলো না, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ফাইল ছবি।

সালাহ উদ্দিন,লালপুর ( নাটোর): লালপুরের আব্দুলপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, সে জামাইয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে যেতে ষ্টেশনে আসেন।

শুক্রবার ( ১৮ জুলাই) রাজশাহীর চারঘাটের নন্দনগাছি এলাকার মৃত মনির স্ত্রী মায়া ( ৬০) জামাইয়ের বাড়ি থেকে আব্দুলপুর রেলস্টেশনে আসেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরতে ওই সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে।

ট্রেন আসার মুহূর্তে তাঁরা রেললাইন পার হচ্ছিলেন। ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পিছিয়ে পড়েন। ঠিক তখনই স্টেশনে ঢুকে পড়ে ট্রেনটি।

ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এবিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।