
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্যও রয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের ছাবেদ আলী প্রামানিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন আক্তার (৩০), তাদের ছেলে মো. হুরাইরা (১২), এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৫৫) ও সিএনজি চালক মুক্তার হোসেন ( ৬০) প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় শ্রীপুরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাকি তিনজনকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয় । সাভার এনাম মেডিকেলে সিএনজি চালক মোক্তার হোসেন চিকিৎসারত অবস্থায় মারা যায়।
স্থানীয়রা জানান, এ সড়কে একের পর এক দুর্ঘটনায় যাএীদের আতঙ্কে থাকতে হয়। অতিরিক্ত বাঁক, গতি ও নজরদারির অভাবে শুধু গত কয়েক মাসেই প্রাণ গেছে অন্তত ১০ জনের।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান গনমাধ্যম কে জানান , নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...