
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেছেন,জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মদান কেবল ইতিহাস নয়, তা হলো আমাদের চলার পথের চেতনা ও অনুপ্রেরণা।
তাদের আত্মত্যাগের মর্যাদা দিতেই বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। এডভোকেট তপু নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এই মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা আবারও নতুন করে উচ্চারিত হয়েছে।
বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।”
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি”-এর ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল, শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপির আয়োজনে মিছিলটি উপজেলা সদর উচালিয়াপাড়া মোড়ের চৌরাস্তা থেকে শুরু হয়ে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় এ উপরোক্ত কথাগুলি বললেন,
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো, নুরুজ্জামান লস্কর তপু।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, কালিকচ্ছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান পলাশ, সরাইল সদর বিএনপি’র সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, কালিকচ্ছ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক,বক্তব্য রাখেন-আ:হাফিজ মাখন,আলাল মিয়,মেহেদি হাসান,নূরল আমিন মাস্টার , সৈয়দ জাকির হোসেন ,মীর ওয়ালিদ,দোয়া পরিচালনা করেন -মাওলানা হাবিবুর রহমান সভাপতি সরাইল উপজেলা ওলামা দল।
এ সময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য থাকে যে,ব্রাম্মণবাড়ীয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.মো:নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে এবং সরাইল উপজেলা বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি কালো ব্যাজ ধারণ ,মৌন মিছিল শেষে দেশের জন্য শাহাদাত বরণকারী সকলের জন্য দোয়া অনুস্টিত হয়।
সরাইল উপজেলা বিএনপির ৯ টি ইউনিয়ন বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্হিত ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...