সরাইলে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর এক বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ , ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের দায়ে মো. সাব্বির মিয়া (৩০) নামে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.মোশারফ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মো. সাব্বির সরাইল উপজেলা শাহবাজপুর (মোড়াহাটি) বিল্লাল মিয়ার ছেলে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার দিকে সরাইল উপজেলা শাহবাজপুর এলাকায় মাদকসেবী সাব্বির ইয়াবা সেবন করে মাতলামি করা ও অশ্লীল অঙ্গ ভঙ্গি করে এলাকার শান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি গঠানোর দায়ে হাতেনাতে অভিযুক্ত আসামী মো. সাব্বির মিয়াকে ঘটনাস্থানে পৌছে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। ঘটনাস্থানে পৌছে দুপুরবেলা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদক সেবনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় সরাইল থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।

সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী মাদকসেবী সাব্বিরকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের জেলের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে বিকেলে জেলা কারাগারে পাঠানো হবে।