
লালপুরে গোপালপুর পৌর এলাকায় দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) গোপালপুর পৌরসভার দাঁইড়পাড়া শিবপুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট (২১) উপজেলার বিজয়পুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট গত ১৯ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সোমবার দাঁইড়পাড়া শিবপুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুইট নিখোঁজ থাকার বিষয়ে তার পরিবার সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসে।
এ সময়ই রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরিবার নিশ্চিত করে এটি সুইটের মরদেহ।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...