
ফরিদপুরের বোয়ালমারীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বোয়ালমারী জর্জ একাডেমি চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের “বৃক্ষ রোপণ প্রকল্প-২০২৫”-এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে আম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির মোট ২,৯৭৫টি ফলজ চারা বিতরণ করা হয়।

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুফতি আব্দুর রহিম ফিরোজ,জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মুফতি তৈয়্যিবুর রহমান, হাফেজ মো. ইলিয়াস হোসাইন, মাওলানা নাইম খান, মাওলানা রেজাউল করিমসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্যোক্তারা জানান, দেশের পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করতে এবং বৃক্ষ রোপণে উৎসাহিত করতেই এই কার্যক্রমের আয়োজন। ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...