
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয় চরম সংকটে পড়েছে। চলতি বছর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
১৯৭১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এক সময় এলাকার নারী শিক্ষায় অগ্রগামী ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি হয়ে পড়েছে চরম অব্যবস্থাপনার প্রতীক। শিক্ষার্থী সংকট, শিক্ষার্থীদের নিয়মিত অনুপস্থিতি, শিক্ষকদের অদক্ষতা ও তদারকির অভাবে স্কুলটি আজ ধ্বংসপ্রায়।
স্থানীয়রা অভিযোগ করছেন, কাগজ-কলমে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা সন্তোষজনক দেখানো হলেও বাস্তবে অনেক কম। নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষকদের সময়মতো উপস্থিত না থাকা এবং প্রশাসনিক তৎপরতার অভাবে শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হয়ে পড়েছে।
২০২৫ সালের এসএসসিতে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারন কি? জানতে চাইলে প্রধান শিক্ষক এস. এম. খাইরুল বাশার বলেন, কোন কারন তো খোজে পাচ্ছি না তবে ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে। তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের মানবিক শাখায় ৩জন শিক্ষক শর্ট আছে, পাঠদানে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ জানার জন্য আমরা আগামী রবিবার স্কুলে মিটিং ডেকেছি।
ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, “মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এটা শুনেছি। বিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্বীদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।” তবে ফ্যামিলিগত সমস্যার কারনে সকল শিক্ষার্থী ফেল করবে এটা ঠিক না। অভাব অনটন দরিদ্র ফ্যামিলির ছেলে মেয়েরাই এখন পড়াশোনায় ভালো করছে।
স্থানীয় অভিভাবকদের অনেকেই মনে করেন, স্কুলটি টিকিয়ে রাখতে হলে অবিলম্বে শিক্ষক বদলি, নিয়োগে স্বচ্ছতা, নিয়মিত তদারকি ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
একটি সময় নারী শিক্ষায় আলো ছড়ানো বিদ্যালয়টি এখন বেহাল দশায়। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই এটি শিক্ষার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার
ব্রাহ্মণপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার
পুটখালীতে ২১ বিজিবি’র অভিযান: ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয়...
পুটখালীতে ২১ বিজিবি’র অভিযান: ৪২০ বোতল...
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...