কমলগঞ্জে বাজার থেকে ফেরার পথে বৃদ্ধাকে হত্যা করে লাশ নালায় ফেলা হয়েছে

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ১১ জুলাই ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

আব্দুর রাজ্জাক ,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের একটি নালা থেকে ময়ুর মিয়া(৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ নালায় ফেলে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবীল নামক স্থান লাশ উদ্ধার করা হয়। নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময় মত না ফেরায় পরিবারের লোকজন আত্বীয় স্বজনের বাড়িসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে দেওরাছড়া চা বাগানের বামনববিল নামক স্থানে নালায় মরদেহ দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাত দেড়টায় পুলিশ লাশ উদ্বার করে করে ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহতের গলায় ছুরির আঘাত সহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ময়ুর মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে, সুষ্ট তদন্তের মাধ্যমে হত্যাকরীদের আইনের আওতায় আনতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে নালায় লাশ ফেলে গেছে।

নিহতের গলায় ছুরির আঘাত সহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।