পূর্বাচল তিনশো ফিট সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে মাসকো গ্রুপের এমডিসহ আহত ৪

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল তিনশো ফিট সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, ছেলে তাওয়াব বিল্লাহসহ ৪ গুরুতর আহত হয়েছে। শনিবার বিকাল ৪ টারদিকে সড়কের সুলফিনা এলাকায় এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার কুন্ডু জানান, শনিবার বিকাল ৪ টারদিকে উপজেলার কাঞ্চন নিজ বাড়ী থেকে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ তার ছেলে তাওয়াব বিল্লাহ, কর্মকর্তা রুম্মান ও রুমানকে নিয়ে নিজ বিলাস বহুল প্রাইভেটকা যোগে ঢাকা যাচ্ছিল।

পূ্র্বাচল তিনশো ফিট সড়কের সুলফিনা এলাকায় পৌছেলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডার টপকে বিপরীত মুখি সড়কে পড়ে গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ীতে থাকার মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ সহ বাকি সবাই গুরুতর আহত হয়।

এসময় সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করে।