পাইকগাছা পৌরসভা ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ , ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

পাইকগাছা পৌরসভার ৬টি ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যালটের মাধ্যমে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলররা প্রতিনিধি নির্বাচিত করেন। পাইকগাছা প্রেসক্লাব ভবনে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

প্রত্যেক ওয়ার্ডে ৭১ জন সদস্য ভোট প্রদান করেন। নির্বাচিতরা হলেন,৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল করিম,সম্পাদক শাহাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল গাজী। ৪ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন,সম্পাদক তুষার সরদার,সাংগঠনিক সম্পাদক বাবু মন্ডল।

৬ নং ওয়ার্ড সভাপতি সরদার সুবেহ সাদিক,সম্পাদক শাহীনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। ৭ নং জি এম রফিকুল ইসলাম,সম্পাদক ইব্রাহিম মোল্যা ও সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম। ৮নং ওয়ার্ড সভাপতি কাইয়ুম সরদার,সম্পাদক আল আমিন মোড়ল ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান।

৯নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম,সম্পাদক রাসেল শেখ ও সাংগঠনিক সম্পাদক রাজু গাজী।

পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, উদ্বোধক ছিলেন যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,এ্যাড: মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল,ডাক্তার আব্দুল মজিদ ও এসএম ইমদাদুল হক।

বক্তব্য রাখেন,সেলিম রেজা লাকী,তুষার কান্তি মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও সরদার মোহর আলী। এসময়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জিএম মিজানুর রহমান, প্রনব কান্তি মন্ডল, প্রভাষক শেখ আবু সাঈদ,এ্যাড, ইকরামুল হক।