
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগরের নারী উদ্যোক্তা সাংবাদিক এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবিনা ইয়াসমিন পুতুলকে গতকাল শনিবার (১৯.০৭.২৫) রাত ৯টা ৪০ মিনিটে নবীনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত বছেরর ৫ আগষ্টের আগে নবীনগর উপজেলার শিবপুরে একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসী হামলার ঘটনার দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শাহিনুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবিনা ইয়াসমিন পুতুল দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি । এছাড়াও নবীনগর সদরে সমবায় মার্কেটে তার একটি কসমেটিক্স ও কাপড়ের দোকান রয়েছে। পতুল ফেসবুকে জনতার ভাইস চেয়ারম্যান পতুল নামে আইডি থেকে নিয়মিত লেখালেখি করেন।
সর্বশেষ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে।
গত বছরের জুলাইয়ের আগে তিনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে পরিচিত ছিলেন।
সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী সমর্থক হিসেবে তৎকালীন এমপি ফজলুর রহমান বাদল ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদদীন চৌধুরী শাহানের ছবি দিয়ে পোস্টার করে নির্বাচনে অংশ নেন।
সাবিনা ইয়াসমিন পুতুলকে গত বছর জুলাই’য়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা গেছে। এবং তার ফেইস বুক আইডি “জনতার ভাইস চেয়ারম্যান পতুল” আইডি থেকে নিয়মিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে লেখালেখি করতেন।
সাবিনা ইয়াসমিন পুতুলের গ্রেফতারের খবরে স্থানীয় বিএনপি গতকাল শনিবার (১৯.০৭.২৫) রাত ১০:৩০ মিছিল করেছে। মিছিল শেষে সমবায় মার্কেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য হযরত আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল , উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় গ্রেফতারকৃত সাবিনা ইয়াসমিন পুতুলের শাস্তি দাবি করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...